রাজশাহীর বাঘায় বছরের প্রথম দিনেই পালিত হচ্ছে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব ২০২০!
এআই রবি, স্টাফ রিপোর্টার:
রাজশাহীর বাঘায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বুধবার (১ জানুয়ারি) পালিত হচ্ছে ‘বই উৎসব-২০২০’। ২০২০ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে বিনামূল্যের নতুন বই। এই আয়োজনকে ঘিরে বছরের শেষ দিন বাঘার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানকে সাজানো হয়েছে নানান সাজে।
সকালে বাঘার মনিগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিন রেজা সাথে ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আরিফুর রহমান অনুষ্ঠানে অতিথীরা বলেন এটি প্রধানমন্ত্রীর নিদর্শন যে সারাদেশে সকল ছাত্র-ছাত্রী একসাথে পাঠ্যবই হাতে পাচ্ছে।
রেওয়াজ অনুযায়ী বুধবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে শিশুদের হাতে বই তুলে দিয়ে উৎসবের উদ্বোধন করেন। তবে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) জেএসসি-জেডিসি ও পঞ্চম শ্রেণির সমাপনীর পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়ার পর শেখ হাসিনা শিশুদের হাতে নতুন বছরের বই তুলে দেন।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্রে জানা গেছে, ২০২০ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে সরকারিভাবে বিনামূল্যে বিতরণের সব বই সংশ্লিষ্ট স্কুলে পৌঁছে গেছে। ১ জানুয়ারি ‘পাঠ্যপুস্তক উৎসব’-এর মাধ্যমে সারাদেশে প্রায় চার কোটি ৩০ লাখ শিক্ষার্থীর মধ্যে নতুন ৩৫ কোটি ৩১ লাখ ৪৪ হাজার ৫৫৪ কপি পাঠ্যবই বিতরণ করা হবে।
প্রসঙ্গত, ২০১০ সাল থেকে সরকার নতুন বছরের শুরুতেই সারাদেশে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করে আসছে। ২০১৯ সাল পর্যন্ত মোট ২৯৬ কোটি সাত লাখ ৮৯ হাজার ১৭২টি বই বিতরণ করা হয়েছে।




কোন মন্তব্য নেই