২৩নং সুবিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব উদযাপিত।
নিজস্ব প্রতিনিধিঃ
আজ পহেলা জানুয়ারী জাতীয় বই উৎসব দিবস। সারা দেশের মতো কুমিল্লা দেবিদ্বার উপজেলার ২৩নং সুবিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কোমল মতি শিক্ষার্থীদের নতুন বই বিতরণের মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়েছে। "শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ" এই শ্লোগানের মাধ্যমে অনুষ্ঠানের প্রধান অতিথি বিদ্যালয়ের সভাপতি সুবিল ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি জনাব মোঃ আবু তাহের অনুষ্ঠান সূচনা করেন।
উক্ত বই উৎসব আনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি সুবিল ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি জনাব মোঃ আবু তাহের, প্রধান শিক্ষিকা মোসাঃ হোসনেহেরা বেগম, সিনিয়র শিক্ষক মোঃ আমানত খান, সহকারী শিক্ষিকা মোসাঃ সাথী আক্তার, মোসাঃ আছমা আক্তার, মোসাঃ হাসিনা আক্তার, মোসাঃ ফারহানা ইয়াছমিন, মোসাঃ জাহেদা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।



কোন মন্তব্য নেই