করিমগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ।
মোঃ জনি হোসেন কিশোরগঞ্জ::
শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ। এই স্লোগানকে সামনে রেখে করিমগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে।
আজ (১ জানুয়ারি) মঙ্গলবার করিমগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে বই উৎসবকে ঘিরে ছিলো শিক্ষার্থী, শিক্ষক আর অভিভাবকদের মিলনমেলা।নানা উৎসাহ উদ্দীপনা আর প্রাণচাঞ্চল্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করিমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ: মোশারফ হোসেন চৌধুরী বুলবুল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মুজিবুল হক চুন্নু এমপি সভাপতি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সদস্য।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বিনামূল্যে বইবিতরণ এ অনুষ্ঠান বাংলাদেশের একটি অনন্য অর্জন।যা পৃথিবীর কোন দেশে বিশাল সংখ্যক শিক্ষার্থীদের বিনামূল্যে দেয়া হয় না। তিনি আরো বলেন, প্রবাসেও বিনামূল্যে বই পেয়ে বাংলাদেশি প্রজন্ম দেশের ইতিহাস শিখতে পারবে এবং তারা বড় হয়ে পরদেশে নিজ দেশকে ইতিবাচকভাবে তুলে ধরতে পারবে।
বিশেষ অতিথি ছিলেন করিমগঞ্জ উপজেলার নিবার্হী অফিসার জনাব শারমিন সুলতানা।ও করিমগঞ্জ উপজেলার শিক্ষা অফিসার জনাব মোঃ মোহাম্মদ মফিজুল হক।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন করিমগঞ্জ থানার (ওসি) মমিনুল ইসলাম,করিমগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আছমা আক্তার,সহকারি (ভুমি) কমিটি সভাপতি শামীমা ইয়াসমীন,করিমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ: মোশারফ হোসেন চৌধুরী বুলবুল,ছাত্র/ছাত্রীদের অভিভাবক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।



কোন মন্তব্য নেই