নিজ এলাকায় ফ্রি স্বাস্থ্য চেকআপ কর্মসূচী হাতে নিলেন-এম,বি,বি,এস ডাক্তার
খাদিমুল,আদিতমারী প্রতিনিধি
লালমনিরহাট জেলা,আদিতমারী উপজেলা,পলাশী ইউনিয়নের মোঃরফিকুল ইসলাম এর প্রথম পুত্র তালুক পলাশী এলাকার কৃতি সন্তান ডাঃ আশরাফ উজ জামান (বাদল) আজ ২৭ জানুয়ারী রোজ সোমবার তাহার নিজ বাসভবনে সকাল ০৮ থেকে এলাকার বিভিন্ন পেশাজীবি মানুষের ফ্রিতে স্বাস্থ্য চেকআপ করেছেন। এবং এ কর্মসূচী আগামীকাল পর্যন্ত চলবে। ডাঃ আশরাফ উজ জামান (বাদল) শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে এম,বি,বি,এস কোর্স সম্পন্ন করে এই প্রথম এলাকায় এমন মহান মানবসেবামূলক কার্যক্রম হাতে নিলেন। ডাঃ কে দেখানোর পর অনেক রোগীদের সাথে মতবিনিময় করে যানা গেলো তারা তাদের শারীরিক সমস্যাগুলো ডাক্তার কে বলে পরামর্শ নিয়েছেন। এতে কোন ফি নেয়া হয়নি বলে সবাই অনেক খুশি হয়েছেন।এবং এলাকার সবাই ডাক্তার এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


কোন মন্তব্য নেই