করিমগঞ্জে ২৫০ পিস ইয়াবা সহ মাদক সম্রাটরফিকুল ইসলাম শুভ গ্রেপ্তার।
মোঃ জনি হোসেন কিশোরগঞ্জ।
করিমগঞ্জে ২৫০ পিস ইয়াবা সহ মাদক সম্রাট মোঃ রফিকুল ইসলাম ওরফে শুভ মিয়া (২৮) কে গ্রেপ্তার করেছে করিমগঞ্জ থানা পুলিশ।
সোমবার (২৭ জানুয়ারী)দুপুর ৩ ঘটিকায় করিমগঞ্জ থানা নয়াকান্দি মােড় থেকে থাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া মাদক সম্রাট মোঃ রফিকুল ইসলাম ওরফে শুভ মিয়া (২৮) করিমগঞ্জ উপজেলা নয়াপাড়া ৯নং ওয়ার্ডের আ: ছাত্তার মিয়ার ছেলে।
করিমগঞ্জ সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহাবুবুল হক সজীব এর নেতৃত্বে এবং করিমগঞ্জ থানার (ওসি)মুমিনুল ইসলাম, ইন্সেপেক্টর (তদন্ত) নাহিদ হাসান সুমন, অফিসার ইজত আলী, জিয়াউর রহমান, আশরাফুল, বিল্লাল হোসেন সহ সঙ্গীয় ফোর্স এই গ্রেপ্তার অভিযানে অংশ নেন।
করিমগঞ্জ থানার ইন্সেপেক্টর (তদন্ত) অফিসার নাহিদ হাসান সুমন জানান,গ্রেপ্তার হওয়া মাদক সম্রাট মোঃ রফিকুল ইসলাম ওরফে শুভ মিয়া (২৮)সে একজন ইয়াবা ব্যবসায়ী। সে করিমগঞ্জ উপজেলা নয়াপাড়া এলাকায় বসবাস করে।সে দীর্ঘদিন ধরে ইয়াবা সংগ্রহ করে করিমগঞ্জে বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে।গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ৩ ঘটিকায় করিমগঞ্জ থানা নয়াকান্দি মােড় থেকে আসামী মোঃ রফিকুল ইসলাম শুভ (২৮) অভিযান চালিয়ে থাকে গ্রেপ্তার করা হয় ।গ্রেপ্তারের পর তার কাছ থেকে ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উক্ত আসামীর বিরুদ্ধে অত্র করিমগঞ্জ থানায় মামলা ধায়ের করেন বলে জানান করিমগঞ্জ থানার (ওসি) জনাব মুমিনুল ইসলাম


কোন মন্তব্য নেই