ইন্দোনেশিয়ায় ভারী বর্ষণে ৪৩ জনের মত নিহিত।
ভারী বর্ষণ থামাতে মেঘ জাকার্তায় আসার আগেই বৃষ্টি ঝরানোর পরিকল্পনা করছে ইন্দোনেশিয়ার সরকার।
শুক্রবার সন্ধা প্রণালীর আকাশে ‘ক্লাউড সিডিং’ করতে ছোট বড় ৩টি বিমানও প্রস্তুত রাখা হয়েছে বলে দেশটির সরকারি প্রযুক্তি সংস্থা বিপিটিটির বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ক্লাউড সিডিং বা মেঘে বৃষ্টিকণার বীজ বপনের মাধ্যমে আগেই বৃষ্টি ঝরানো যায়। আবহাওয়াজনিত বিপজ্জনক পরিস্থিতি মোকাবেলায় অনেক দেশই এখন এ প্রযুক্তির সহায়তা নেয়। শুষ্ক মৌসুমে দাবানলের হাত থেকে বাঁচতে ইন্দোনেশিয়া প্রায়ই ‘ক্লাউড সিডিং’ করে।
দেশটিতে গত কয়েকদিনের ভয়াবহ বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধস অন্তত ৪৩ জনের প্রাণ কেড়ে নিয়েছে বলে শুক্রবার দুর্যোগ মোকাবেলার সংস্থা জানিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করছে তারা।



কোন মন্তব্য নেই