Header Ads

  • সংবাদ শিরোনাম

    দেবিদ্বারে এগারগ্রাম বিডি ই-তথ্য সেবা কেন্দ্রের জুলাই-ডিসেম্বর কোর্সের সমাপনী পরিক্ষা অনুষ্ঠিত।


    স্টাফ রিপোর্টারঃ

    কুমিল্লা জেলাস্থ দেবিদ্বার মুগসাইর এগারগ্রাম উচ্চ বিদ্যালয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ার সহায়ক সেবামুলক প্রতিষ্ঠান কারিগরি আইটি কম্পিউটার কর্তৃক অনুমোদিত  "এগারগ্রাম বিডি ই-তথ্য সেবা কেন্দ্র" শাখার (জুলাই-ডিসেম্বর) ৬ মাস মেয়াদী কোর্সের সমাপনী পরীক্ষা  অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার ০৩/০১/২০২০ইং তারিখ  সকাল ১০:০০ ঘটিকায় পরিক্ষা আরম্ভ হয়। পরিক্ষায় এ সময় উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এ.এম হাসানুজ্জামান (মাসুদ) কেন্দ্র পরিদর্শক হিসাবে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জনাব মোঃ মজিবুর রাহমান বিএসসি।

    প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এ.এম হাসানুজ্জামান (মাসুদ) এর সাথে আলাপ কালে তিনি বলেন, এলাকার শিক্ষিত বেকার যুবক/যুবমহিলাদের কম্পিউটার প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তথা আত্ম কর্মসংস্থানের উপযোগী হিসাবে গড়ে তুলতে ২০১০ সালে এই কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র চালু করি। সেই থেকে আমাদের প্রতিষ্ঠানে অত্যন্ত সু-দক্ষ ভাবে কম্পিউটার প্রশিক্ষণ দেয়া হচ্ছে। আমরা শুধু শিক্ষিত নয়, চাই তথ্য প্রযুক্তির শিক্ষায় শিক্ষিত জাতি; এজন্য তথ্য প্রযুক্তিকে তৃণমূল পর্যায়ে পৌছে দিতে
    কম্পিউটার প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad