Header Ads

  • সংবাদ শিরোনাম

    নবীনগরে ইব্রাহিমপুর ফাজিল মাদ্রাসায় সরকারি বৃত্তির টাকা বিতরণ


    আইকে ইব্রাহীম, বিশেষ প্রতিনিধি:

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী ইব্রাহিমপুর সুফিয়াবাদ শাহ সুফি সাইয়্যেদ আজমত উল্লাহ (রঃ) ফাজিল মাদ্রাসার ২০১৭-১৮ অর্থবছরের সরকারি মেধা ও সাধারণ বৃত্তির টাকা বিতরণ করা হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) সকাল ১১টায় মাদরাসার হলরুমে পঞ্চম শ্রেণির ৩০ জন, ৮ম শ্রেণীর ১২ জন, দশম শ্রেণির ৪ জন, আলিম শ্রেণির ৭ জনসহ মোট ৫৩ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ১ লাখ ৭২ হাজার ৮৭০ টাকা বিতরণ করা হয়। বিতরণ করেন মাদরাসার অধ্যক্ষ মুফতি মোঃ এনামুল হক কুতুবী। এসময় উপস্থিত ছিলেন- উপাধ্যক্ষ মোঃ নুরুল ইসলাম, সহকারী অধ্যাপক মোকাররম হোসেন, সহকারী অধ্যাপক মোঃ ইব্রাহীম খলিল, প্রভাষক কাজী আশরাফ, প্রভাষক মাওলানা শরিফুল ইসলাম, প্রভাষক হুমায়ুন কবির, প্রভাষক শরিফুল ইসলাম, প্রভাষক কাজী নাছির উদ্দিন, প্রভাষক এম মহিউদ্দিন, প্রভাষক আনোয়ার হোসাইন, শিক্ষক আব্দুল আহাদ, আফরোজা বেগম, আমিনুল ইসলামসহ মাদ্রাসার অন্যান্য শিক্ষকবৃন্দ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad