Header Ads

  • সংবাদ শিরোনাম

    নবীনগরে শেষদিনে দুই প্যানেল প্রার্থীদের মনোনয়নপত্র জমা



    আইকে ইব্রাহীম, বিশেষ প্রতিনিধি:

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে দুই প্যানেল প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। 

    শুক্রবার উৎসবমুখর পরিবেশে স্ব স্ব সমর্থকদের সাথে নিয়ে সবুজ-মাহমুদ-মাহবুব ও কাউছার-মনির-বাবুল এ দুই প্যানেলের মনোনয়নপত্র জমা দেওয়া হয়। সভাপতি প্রার্থী লক্ষীপুর (উত্তর) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু কাউছারের নেতৃত্বে এক প্যানেল ও আলীয়াবাদ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম সবুজের নেতৃত্বে আরেক প্যানেল নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন ও মনির হোসেনের কাছে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। 

    মনোনয়নপত্র জমা দেওয়ার পর উভয় প্যানেলের পৃথক সভা অনুষ্ঠিত হয়। ৫১ সদস্য বিশিষ্ট কমিটির প্যানেল দুটি হলো সবুজ-মাহমুদ-মাহবুব পরিষদ ও কাউছার-মনির-বাবুল পরিষদ। তফসিল অনুযায়ী আগামী ৯ জানুযারি মনোনয়নপত্র যাচাই বাছাই। প্রত্যাহারে শেষদিন ১০ জানুয়ারি আর ৩১ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটার সংখ্যা ১৩১২ জন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad