Header Ads

  • সংবাদ শিরোনাম

    নবীনগরে শ্রীরামপুরে বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনাসভা



    আইকে ইব্রাহীম, বিশেষ প্রতিনিধি:

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগ এর ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জানুয়ারী) সন্ধ্যায় শ্রীরামপুর ইউনিয়ন ছাত্রলীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। শ্রীরামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ ওসমান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন- শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু হানিফ স্বপন।

    প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- নবীনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোঃ খলিলুর রহমান। শ্রীরামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আলাউদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- উপজেলা যুবলীগ নেতা মোঃ কয়েস, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোঃ দুলাল মিয়া, কবির হোসেন, মোঘল মেম্বার ছাত্রনেতা সুমন, জিয়া প্রমুখ।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad