Header Ads

  • সংবাদ শিরোনাম

    ডিবির অভিযানে ২০০বোতল ফেনসিডিল সহ -৩ জন গ্রেপ্তার


    নিজস্ব প্রতিবেদক: 

    চাঁপাইনবাবগঞ্জ পুলিশের গোয়েন্দা শাখা ডিবির মাদকবিরোধী অভিযানে ২০০ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে। ১৬ জানুয়ারি ভোর সাড়ে ৪টার দিকে শিবগঞ্জ উপজেলার রসিকনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

    গ্রেপ্তারকৃতরা হলো শিবগঞ্জ উপজেলার ঢোরবনা এলাকার মৃত ফুটু মন্ডলের ছেলে রবিউল ইসলাম রবু (৫৫), মেরাতুল ইসলামের ছেলে সুমন আলী (২৫) ৩ রসিকনগরের মৃত সলেমান মন্ডলের ছেলে রুবেল আলী (৪০)।

    গোয়েন্দা শাখা ডিবির ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবু আব্দুল্লাহ জাহিদ পিপিএমসহ সঙ্গীয় ফোর্স ঢোরবনা এলাকার একটি বাড়িতে অভিযান পরিচালনা করে আসামী রবুর শয়ন কক্ষ থেকে ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

    এ সময় রবু, সুমন ও রুবেলকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসায়ী সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad