মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে হত দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেন শফিকুল শফিক।
ডেস্ক নিউজ:
করিমগঞ্জে উপজেলায় নতুন বছর ও মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে হত দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেন ১নং কাদির জঙ্গল ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১০ ঘটিকায় করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের খিরারচর বাজার প্রাঙ্গনে হতদরিদ্র শীতার্তদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন চেয়াম্যান করিমগঞ্জ উপজেলা পরিষদ ও আহব্বায়ক,আলহাজ্ব নাসিরুল ইসলাম খান আওলাদ সাহেব।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব নাসিরুল ইসলাম খান আওলাদ সাহেব চেয়ারম্যান করিমগঞ্জ উপজেলা পরিষদ ও আহ্বায়ক করিমগঞ্জ উপজেলা আওয়ামীলীগ,সভাপতিত্ব সহ-সভাপতি ১নং কাদির জঙ্গল ইউনিয়ন আওয়ামীলীগ মোঃ জামিল আনসারি।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রবিন মাহমুদ, ১নং কাদিরজঙ্গল ইউনিয়নের যুগ্মসাধারণ সম্পাদক আওয়ামীলীগ নূরুল ইসলাম ভূইয়া, ১নং কাদিরজঙ্গল ইউনিয়নের যুবলীগের সভাপতি আবুল খায়ের সুমন।উদ্বোধক হাত্রাপাড়া উচ্চ বিদ্যালয়ের ৩ বারের সাবেক সভাপতি আলী আসকর খোকন।
অনুষ্ঠানে আমন্তিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাদিরজঙ্গল ইউনিয়নের ৮নংওয়ার্ডের সভাপতি মোহাম্মদ,কাদিরজঙ্গল ইউনিয়নের ১নং ওয়ার্ডের সভাপতি গেন্দু মিয়া,কাদিরজঙ্গল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সভাপতি আবু বাক্কার মাষ্টার,কাদিরজঙ্গল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সভাপতি আতাউর রহমান,কাদিরজঙ্গল ইউনিয়নের সমাজসেবক আফতাব উদ্দিন বাবুল প্রমুখ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দুই শতাধিক নারী ও পুরুষের মাঝে কম্বল ও বিতরণ করা হয়। তীব্র শৈত্যপ্রবাহের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল পেয়ে এলাকার হতদরিদ্র নারী-পুরুষ হাসিমুখে বাড়ি ফেরেন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব নাসিরুদ্দিন খান আওলাদ বলেন শফিক যে ভাবে নিজের উদ্যোগে সামাজিক কাজ করে যারা যাচ্ছেন। এবং সমাজের প্রতিটি বৃত্তবান লোককে সেবামূলক কাজে এগিয়ে আসার আহবান জানান জানাচ্ছেন এভাবে যদি আমরা সবাই মিলে একতাবদ্ধ হয়ে আমাদের চারপাশে গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারি ও চোখ কান খোলা রেখে মাদক ওৎসমাজ বিরোধী কাজ যেন না হয় তার দিকে লক্ষ্য রাখতে পারি এবং এলাকায় বিভিন্ন সেবামূলক কাজ করতে পারি এবং সমাজের মধ্যে নতুন এবং তারুণ নেতৃত্ব আসবে দেশ এগিয়ে যাবে ও সোনার বাংলাদেশ গড়তে সক্ষমতা এই বলে শফিকুল ইসলাম শফিকে সাধুবাদ জানান এবং আগামী দিনেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে ১নং কাদির জঙ্গল ইউনিয়নের আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ জামিল আনসারী বলেন,শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও দরিদ্রদের কল্যাণে নানামুখী সহযোগিতা করা হয়েছে। সমাজের পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জন্য আগামী দিনেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে


কোন মন্তব্য নেই