মুজিবর্ষ উদযাপন উপলক্ষে অর্থ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত আনন্দ শোভাযাত্রা
এ আই রবি, স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাঘায় অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উদ্যেগে 'অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ' প্রতিপাদ্যকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী ও মুজিবর্ষ উদযাপন উপলক্ষে শনিবার (১১ জানুয়ারি) উপজেলা চত্বরে আনন্দ শোভাযাত্রা, বঙ্গবন্ধুর জীবনভিত্তিক স্থিরচিত্র প্রদর্শন, বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন শীর্ষক আলোচনা সভা, বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক চিত্রাংকণ প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ঢাকায় আয়োজিত অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ এর মুল কনসার্টের সরাসরী সম্প্রচার ও শেষে শনিবার রাত্রি ৯ টাই বর্ণিল আতশবাজি প্রদর্শন করা হয়।
অনুষ্ঠান গুলিতে নেতৃত্বদেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মোঃ লায়েব উদ্দিন লাভলু ও উপজেলা নির্বাহি অফিসার মো: শাহিন রেজা, পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল।
এতে অংশ গ্রহণ করেন ভাইস চেয়ারম্যান আব্দুল মোকাদ্দেস, সহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী, স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।



কোন মন্তব্য নেই