মুরাদনগরে দুর্বৃত্তদের হাতে নিহত যুবলীগ নেতা সাধনের জানাজায় জনতার ঢল।
সাংবাদিক এম.জে.এ মামুন।
১০/০১/২০২০ শুক্রবার বাদ জুম্মা মুরাদনগর ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দুর্বৃত্তদের হাতে নিহত কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও মুরাদনগর উপজেলা যুবলীগের আহবায়ক খায়রুল আলম সাধনের জানাজা অনুষ্ঠিত হয়েছে।এসময় প্রয়াত যুবলীগ নেতার জানাজায় দলমত নির্বিশেষে হাজার হাজার মানুষের ঢল নামে। পরে মুরাদনগর কেন্দ্রিয় কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়েছে।
জানাজার পূর্বে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সংসদ সদস্য ও এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ, কুমিল্লা জেলা পরিষদ চেয়ারম্যান রিয়াল এডমিরাল অবসরপ্রাপ্ত আবু তাহের, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন, সাধারণ সম্পাদক রোশন আলী মাষ্টার, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, নিহতের একমাত্র ছেলে ওয়ালী আহম্মদ সুমন্ত বক্তব্য রাখেন।
ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি তার বক্তব্যে দুর্বৃত্তদের হাতে নিহত মরহুম খায়রুল আলম সাধনের আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং নৃশংস এ হত্যাকান্ডে জড়িতদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী সুমন, তিতাস উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মুক্তিযোদ্ধা হানিফ সরকার, কুমিল্লা উত্তর জেলা যুবলীগ এর আহবায়ক বাহা উদ্দিন বাহার, যুগ্ম আহবায়ক সারওয়ার হোসেন বাবু, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউছার অনিক, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ এর সাবেক সভাপতি মোস্তফা কামাল চৌধুরী, মুরাদনগর উপজেলা সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হারুন আল রশীদ, সৈয়দ আব্দুল কাইয়ুম খসরু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহাম্মদ হোসেন আউয়াল, জেলা পরিষদ সদস্য ভিপি জাকির হোসেন, খন্দকার মহিউদ্দিন, সুলতান সালাউদ্দিন শিশির, তৌহিদুর রহমান, শাহজাহান মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল, সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল, মুরাদনগর থানার ওসি মনজুর আলম, ওসি (তদন্ত) নাহিদ আহমেদ, বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর কবির, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কবির আহামেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মমিনুল হক, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক আফজালের রহমান সবুজ, ইউপি চেয়ারম্যান হাজী কামাল উদ্দিন, কাজী আবুল খায়ের, আব্দুল লতিফ সরকার, ওমর ফারুক সরকার, জাকির হোসেন, শরিফুল ইসলাম, বাবুল আহমেদ মোল্লা, শাহজাহান বিএসসি, এ.কে.এম সফিকুল ইসলাম, হাজী আব্দুস ছামাদ মাঝি, কাইয়ুম ভুইয়া, রুহুল আমিন, আবুল হাসেম, শিক্ষক সমিতির কেন্দ্রিয় সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রুহুল আমিন, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি আহসান হাবিব শামীম, আওয়ামীলীগ ও সহযোগী অংঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ সহ জানাজাতে বিভিন্ন শ্রেনি-পেশার হাজার হাজার লোক অংশ নেয়।
উল্লেখ্য, গত ০৯/০১/২০২০ বৃহস্পতিবার সকালে খায়রুল আলম সাধন(৫৩) পরদিন নিজ উপজেলায় মুজিব বর্ষ অনুষ্ঠানে যোগদানের জন্য ঢাকার বাসা থেকে মুরাদনগরের উদ্দেশ্যে বের হন।বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুর এলাকা থেকে সাধনের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত সাধন মুরাদনগর উপজেলার ভুবনঘর গ্রামের মৃত সুলতান মাহমুদের ছেলে।জানা যায়, বৃহস্পতিবার বিকালে জেলার সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
ঐ সময় পুলিশ স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে মোস্তফাপুর এলাকা থেকে লাশ উদ্ধার করে তার পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে ওই লাশটি কুমিল্লা জেলা পরিষদ সদস্য ও মুরাদনগর উপজেলা যুবলীগের আহবায়ক খায়রুল আলম সাধন(৫৩) এর বলে শনাক্ত করে। প্রাথমিক ভাবে তার বাঁ চোখে ও শরীরে আঘাতের আঘাতের চিহ্ন দেখাযায়। খবর পেয়ে বিপুল সংখ্যক নেতাকর্মী সাধনের লাশের কাছে ভিড় জমায়। লাশ উদ্ধারের পর কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরন করা হয়।
নিহত সাধনের আত্মীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে ঢাকার বনশ্রী এলাকার বাসা থেকে দুই লাখ টাকা সাথে নিয়ে খায়রুল আলম সাধন মুরাদনগরের উদ্দেশ্যে রওয়ানা করেন। ধারণা করা হচ্ছে- দুর্বৃত্তরা হয়তো অন্য কোন স্থানে তাকে হত্যার পর সেখানে লাশ ফেলে পালিয়ে যেতে পারে। তবে কি কারণে দুর্বৃত্তরা সাধনকে হত্যা করেছে পুলিশ এখনো এ ব্যাপারে নিশ্চিত হতে পারেনি, তদন্ত চলছে। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।



কোন মন্তব্য নেই