নবীনগরে আলমনগর মাঈন উদ্দিন আহমেদ পৌর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরষ্কার বিতরণী
আইকে ইব্রাহীম, বিশেষ প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভাধীন
আলমনগর মাঈন উদ্দিন আহমেদ পৌর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১/০১) সকাল ১০ ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিল্পপতি শাহ জালাল উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র এড. শিব শঙ্কর দাস, প্রধান শিক্ষক এটি এম আব্দুল্লাহর পরিচালনায় বক্তব্য রাখেন- খালেদা আক্তার খান, প্রফেসর আরিফুল ইসলাম, শাহ রাকিব উদ্দিন, হাবিবুর রহমান, লিল মিয়া সর্দার, ছাত্রনেতা আব্দুল্লাহ আল রুমান, প্রভাষক খলিলুর রহমান, কামাল উদ্দিন প্রমূখ।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে বার্ষিক পুরস্কার বিতরণ করা হয়। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর।



কোন মন্তব্য নেই