Header Ads

  • সংবাদ শিরোনাম

    শিবগঞ্জে অভিভাবক সমাবেশ ও শিক্ষার্থীদের সংবর্ধনা

    চাঁপাইনবাবগঞ্জ স্টাফ রিপোর্টার নয়ন ঘোষ:

     চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা বিবর্তনের উদ্যোগে সংগঠনটির আহবায়ক আতিকুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান। সদস্য সচিব নাহিদ ইসলামের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শিমুল আকতার। সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ওলিউর রহমান, রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান তানবিরুল ইসলাম, রাজশাহী সিটি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ প্রমুখ। শেষে পিএসসি-জেএসসিসহ ২৭০ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad