Header Ads

  • সংবাদ শিরোনাম

    প্রয়াত সাংবাদিক হাসেম ও সেলিম স্মরণে বাঘা প্রেসক্লাবে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    এআই রবি, স্টাফ রিপোর্টারঃ 

    বাঘায় প্রযাত সাংবাদিক অধ্যাপক আলী মুহাঃ হাশেমের তৃতীয় ও সেলিম আহম্মেদ ভান্ডারীর প্রথম মৃত্যু বার্ষিকী স্বরণে বাঘা প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (৩১ জানুয়ারী)বাদ মাগরিব বাঘা প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞার সভাপতিত্বে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    বাঘা প্রেসক্লাবের সাধারন সম্পাদক নুরুজ্জামানের পরিচালনায় তাদের কর্মময় জীবনী নিয়ে আলোচনায় করেন বাঘা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আমানুল হক আমান, সহ-সভাপতি গোলাম তোফাজ্জল কবীর মিলন, অর্থ সম্পাদক লালন উদ্দীন, দপ্তর সম্পাদক ফজলুর রহমান মুক্তা, সদস্য আব্দুল হামিদ মিঞা, আব্দুল কাদের নাহিদ,জহুরুল ইসলাম প্রমুখ।

    উল্লেখ্য, বাঘা প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আলী মুহাম্মদ হাশেম ২০১৬ সালের ২৬ অক্টোবর ৭০ বছর বয়সে এবং দপ্তর সম্পাদক এস এম সেলিম আহম্মেদ ভান্ডারী ২০১৯ সালের ৩১ জানুয়ারী ৩৫ বছর বয়সে ইহকাল ত্যাগ করেন।

    আলোচনা শেষে মাওলানা  মোঃ আনজারুল হক মরহুমদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad