Header Ads

  • সংবাদ শিরোনাম

    দেশপ্রেম ও মানবকল্যাণে এবং নিজেদের গড়ে তুলতে হবেঃ সভাপতি রায়হান রোহান

    নিজস্ব প্রতিবেদক:

    বরেন্দ্র সচেতন সমাজ  ২০২০ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আজ রবিবার  ২৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হচ্ছে । কমিটিতে রায়হান রোহান কে সভাপতি,  সাধারণ সম্পাদক সাফিতুম মোসলেমা ইমু। সহসভাপতি সাথীয়া শেখ। 

    নির্বাচিত করে পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই  শিক্ষার্থী আসমাউল হোসনা এবং ইবতেশাম তনয়া।কমিটির অন্যান্য সদস্যরা হলেন, , যুগ্ন সাধারণ সম্পাদক হাসিব , সাংগঠনিক সম্পাদক 
    আল মানুন আকাশ। 
     অর্থ সম্পাদক জেসমিন আরা,ফেরদৌস,  যোগাযোগ সম্পাদক সাকিব চৌধুরী,প্রচার সম্পাদকঃ মুত্তাকিন আলম।অনুষ্ঠান সম্পাদক হারুন অর রশীদ  হোসেন,  ক্রীড়া সম্পাদক সাজ্জাদ হোসেন রানা,শিক্ষা বিষয় সম্পাদক ইমন মাহমুদ। 

    বরেন্দ্র সচেতন সমাজ প্রতিষ্ঠাতা ও সভাপতি রায়হান রোহান  বলেন, বরেন্দ্র সচেতন সমাজের সকল কার্যক্রম সমাজের বিভিন্ন সুবিধাবঞ্চিত, অবহেলিত মানুষদের নিয়ে কাজ করা। আগামীতে বরেন্দ্র  অঞ্চলের সকল কলেজ ও বিশ্বিবদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সঙ্গে নিয়ে কাজ করাতে চাই। দেশপ্রেম ও মানবকল্যাণে এবং নিজেদের গড়ে তুলতে চাই।বরেন্দ্র সচেতন সমাজের কমিটি সদস্যদের নিয়ে আগামীতে অনেক কার্যক্রম করার পরিকল্পনা নেয়া হচ্ছে।  বিভিন্ন সৃজনশীল কাজের মাধ্যমে এই সংগঠনটিকে আরও বেগবান করার ইচ্ছা আমাদের সকালে থাকবে বলে আমি মনে করি । আমরা সবাই কে নিয়ে এক সাথে কাঁধে কাঁধ মিলে সেচ্ছায় কাজ করে যেতে চাই। আমি মনে করি আজ এই কমিটির মধ্যে  সুশৃঙ্খলভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করা যাবে বলে মনে করেন।বরেন্দ্র সচেতন সমাজের  নতুন কমিটিকে অভিনন্দন জানান। 


    বরেন্দ্র সচেতন সমাজে উপদেষ্টা আসমাউল হোসনা বলেন, মেধা, শ্রম, শিক্ষা ও রুচি দিয়ে দেশ ও মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত রেখেছেন। তাদের রুচি, মেধা ও মূল্যবোধের ওপরই নির্ভর করছে দেশের ভবিষ্যৎ। 


    বরেন্দ্র সচেতন সমাজের উপদেষ্টা ইবতেশাম তয়না বলেন আমার অনেক ভালো লাগে যে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছোট্ট ভাই বোন মিলে এতো সুন্দর সুশৃঙ্খলভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করা যাচ্ছে এটা দেখে আমার অনেক ভালো লেগেছে।
    তিনি আরো বলেন সংস্কৃতি, খেলাধুলা ও জ্ঞান-বিজ্ঞানের চর্চা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কাজে অংশ নিয়ে তারা উদ্বুদ্ধ হতে পারেন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad