Header Ads

  • সংবাদ শিরোনাম

    বাঘায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সহযোগীতায় কম্বল পেয়ে খুশি এতিম শিশুরা


    এ আই রবি, স্টাফ রিপোর্টার ::

    রাজশাহীর বাঘায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপির সহযোগিতায় ১২০ এতিম পেলো উন্নয়নমানের কম্বল। বুধবার দুপুরে উপজেলার সরেরহাট কল্যাণী শিশু সদনের বৃদ্ধ ও এতিমদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়েছে।

    আয়োজিত কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফুর রহমান, আ.লীগের নেতা মাসুদ রানা তিলু, গড়গড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, ইউনিয়ন সদস্য আবুল কালাম আজাদ, এতিমখানার পরিচালক মুক্তিযোদ্ধা শামসুদ্দিন সরকার শমেস ডাক্তার, বাঘা প্রেস ক্লাবের সভাপতি আবদুল লতিফ মিঞা, বাঘা উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক লালন উদ্দীন প্রমুখ।

    এতিমখানার পরিচালক মুক্তিযোদ্ধা শামসুদ্দিন সরকার শমেস ডাক্তার বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি এতিমদের সাথে বছরে দুইবার খানা খান। তার সার্বিক সহযোগিতায় সব সময় পেয়ে থাকি। তারপরও সরকাররি, বেসরকারি ও ব্যাক্তিগতভাবে যে, সহযোগিতা পায়, তা দিয়ে ছয় মাস চলে। আর ছয় মাস বিভিন্ন দোকানে বাঁকি রাখতে হয়। বছর শেষে ১০ থেকে ১২ লক্ষ টাকা ঋনের মধ্যে থাকতে হয়।

    উল্লেখ্য, রাজশাহী শহর থেকে ৫০ কিলোমিটার পূর্বে পদ্মা নদীর তীর ঘেঁষে ১৯৮৪ সালে বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের সরেরহাট গ্রাম। এই গ্রামে গড়ে উঠেছে ছোট্ট একটি এতিমখানা। নাম দেয়া হয়েছে সরেরহাট কল্যাণী শিশু সদন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad