Header Ads

  • সংবাদ শিরোনাম

    চাঁপাইনবাবগঞ্জের শিবতলায় ফেনসিডিল সহ- ২জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫

    নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : 

    র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল পৌর এষাকার শিবতলা মোড়ে রড সিমেন্টের দোকানের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫৮৭ বোতল ফেনসিডিলসহ ২ জন যুবককে গ্রেপ্তার করেছে। 

    গ্রেপ্তারকৃতরা মুন্সিগঞ্জ জেলার হাতিমারা এলাকার শামীম মিল্কির ছেলে মো. শাওন মিল্কি (২২) ও একই জেলার টঙ্গীবাড়ী বেতকা এলাকার মো. খোরশেদ শেখের ছেলে মো. অপু শেখ (২০)। 
    প্রেস-বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৭ জানুয়ারি শুক্রবার ভোর ৪টার দিকে শিবতলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ট্রাকসহ অপু ও শাওনকে ৫৮৭ ফেনসিডিলসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। ট্রাকে করে ফেনসিডিলগুল ঢাকা নিয়ে যাওয়া হচ্ছিল। কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল-মুরাদ পিপিএম এর নেতৃতে সঙ্গীয় ফোর্স অভিযানটি সম্পন্ন করে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad