Header Ads

  • সংবাদ শিরোনাম

    প্রয়াত ডাক্তারদের স্মরনে শুক্রবার সকালে শীত বস্ত্র বিতরন

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : 

    প্রয়াত ডাক্তারদের স্মরনে শুক্রবার সকালে শীত বস্ত্র বিতরন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। আওয়ামী লীগ নেতা ডা. আ.আ.ম মেসবাহুল হক বাচ্চু, প্রয়াত নেতা ডা. মঈন উদ্দিন আহমেদ মন্টু, ডা. আনোয়ারুল আলম, ডা. এমদাদুল হক, ডা. ময়েজসহ প্রয়াত ডাক্তারদের স্মরণে দুঃস্থ অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করে ডাক্তারদের সংগঠন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ),চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। 
    শহীদ শাটু হল মার্কেটের বিএমএ ভবনে শীতবস্ত্র বিতরণ করেন, স্বাচিপ জেলা শাখার সভাপতি ও পৌর আওয়ামী লীগ সদস্য ডা. গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক ডা. নাহিদ ইসলাম মুন। এ সময় অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad