Header Ads

  • সংবাদ শিরোনাম

    নবীনগরে দোকানের লাইসেন্স না থাকায় মোবাইকোর্টে জরিমানা করলেন এসিল্যান্ড

    আইকে ইব্রাহীম:
    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘরের জোড় পুকুর পাড় মহেশ রোডের সিএনজি স্টেশন সংলগ্ন দুই সিমেন্ট ব্যবসায়ীকে নির্ধারিত লাইসেন্স না থাকার অপরাধে শুক্রবার (১৭ জানুয়ারি) অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রন আইন ১৯৫৬ এর ৩ (৬) ধারা মোতাবেক প্রতিজনকে তাৎক্ষনিকভাবে নগদ ৩০ হাজার টাকা ও অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। মোবাইলকোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হাসান। এসময় তিনি উপস্থিত ব্যবসায়ীদেরকে যেকোন ধরনের ব্যবসা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় লাইসেন্স সংগ্রহ করার জন্য পরামর্শ দেন। এ ধরনের মোবাইল কোর্টের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে হুশিয়ারী করে দেন তিনি।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad