নবীনগরে এলইডি টিভিকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
আইকে ইব্রাহীম:
"মাদকমুক্ত সমাজ চাই, খেলাধুলার বিকল্প নেই" -এ শ্লোগানে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়নের কড়ইবাড়ি যুব সমাজের উদ্যোগে কড়ইবাড়ি প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট (কেপিএল) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) জিনদপুর স্কুল এন্ড কলেজ মাঠে মনোমুগ্ধকর এ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিনদপুর স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম কে জসিম উদ্দিন, জিনদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আবুল হোসেন রানা, জিনদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী আকবর সরকার, নবীনগর উপজেলা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা হাজী ছিদ্দিকুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী হাসান উদ্দিন, জয়নাল আবেদিন, জাহাঙ্গীর আলম, আব্দুর রহমান প্রমূখ।
অতিথিরা বিজয়ীদের মাঝে ট্রফিসহ পুরস্কার তোলে দেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ছাত্রনেতা আমান উল্লাহ।
খেলা পরিচালনা করেন সুজন আহামেদ ও নুর মোহাম্মদ।
উল্লেখ্য, পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল তীব্র প্রতিযোগীতামূলক ফাইনালে অংশগ্রহন করেন তাজিম স্পোটিং ক্লাব বনাম সাউদান পাওয়ার অফ কড়ইবাড়ি। গ্রামের তরুণরা চারটি দলে বিভক্ত হয়ে রাউন্ড রবিনলীগের মাধ্যমে দুইটি দলকে ফাইনালের জন্য প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন।
খেলায় সাউদান পাওয়ার অফ কড়ইবাড়ি ৫৪ রানে তাজিম স্পোটিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়।

কোন মন্তব্য নেই