কুমিল্লার দেবিদ্বারে মাশিকাড়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত।
মোঃ শাহিদুল ইসলাম ভূঁইয়া, দেবিদ্বার(কুমিল্লা) প্রতিনিধি ::
কুমিল্লার দেবিদ্বার উপজেলার মাশিকাড়া উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ মাহফিল মঙ্গলবার সকালে স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।
অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোঃশাহিদুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোকতল হোসেন মাস্টারের সভাপতিত্বে আয়োজিত মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন ১০নং গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান ও অএ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিরর সভাপতি জনাব আলহাজ্ব আব্দুল হাকিম খান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জনাব মিজানুর রহমান ভূঁইয়া,জনাব মনির হোসেন মুন্সী,জনাব আনোয়ার হোসেন সোহেল,জনাব ফয়জুল ইব্রাহিম এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি বর্গ সহ বিদ্যালয়ের শিক্ষক/ শিক্ষিকা ও ছাত্র ছাত্রী বৃন্দ। মিলাদ পরিচালনা করেন রামপুর কাসেমুল উলুম মাদ্রাসার মোহ্তামিম হযরত মাওলানা আলহাজ্ব সালমান হুজুর।উক্ত মিলাদ মাহফিল শেষে শিক্ষার্থীদের মাঝে তাবারুক বিতরণ করা হয়


কোন মন্তব্য নেই