করনাভাইরাস এড়াতে ভারত থেকে যারা আসছে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে ।
চাঁপাইনবাবগঞ্জ স্টাফ রিপোর্টার নয়ন ঘোষ:
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে চীনের করনাভাইরাস প্রাদুর্ভাব পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ায় সোনামসজিদ চেকপোস্ট ইমিগ্রেশনে সতর্কতা জারি করা হয়েছে ।
৩সদস্যের মেডিক্যাল টিম মঙ্গলবার সকালে কাজ শুরু করেছে । এই ভাইরাসের আক্রমণ এড়াতে ভারত থেকে যারা আসছেন তাদের কে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা: জাহিদ নজরুল চৌধুরী জানান, করনাভাইরাস সংক্রমণ রোধে বিশেষ ভাবে ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য বিভাগ।
আজ মঙ্গলবার থেকে সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্টে একজন ডাক্তারের নেতৃত্বে সদস্যদের মেডিক্যাল টিম কাজ শুরু করে যাচ্ছে।


কোন মন্তব্য নেই