Header Ads

  • সংবাদ শিরোনাম

    চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের অভিযানে হেরোইনসহ আটক-১

    স্টাফ রিপোর্টার নয়ন ঘোষ তার সহযোগী 
    সৌরাব আলী ::

    র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের চলমান মাদক বিরোধী অভিযানে হেরোইনসহ এক যুবককে আটক করেছে একটি অপারেশন দল। শুক্রবার দিবাগত রাতে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার ঠাঁকুর যৌবন এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ৮’, গ্রাম হেরোইনসহ ওই যুবক কে আটক করা হয়।

    আটককৃত যুবক রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ১ নং ওয়ার্ডের আদর্শগ্রামের মো. দুরুল ও মোসা. শুকতারার ছেলে মো. মোস্তাকিন (১৬)।
     
    প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার এস.এম. জামিল আহমেদ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার ঠাঁকুর যৌবন এলাকা থেকে ১ কেজি ৮’শ গ্রাম হরোইনসহ মোস্তাকিনকে হাতেনাতে আটক করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত যুবক দীর্ঘদিন থেকে গোদাগাড়ী এবং চাঁপাইনবাবগঞ্জে হেরোইনের ব্যবস্যা করে আসছে বলে স্বীকার করেছে। এ ঘটনায় গোদাগাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad