জঙ্গলবাড়ি উচ্চ বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে স্কুল কেবিনেট নির্বাচন।
মোঃ জনি হোসেন কিশোরগঞ্জ।
সারা দেশের ন্যায় আজ ২৫ জানুয়ারি করিমগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী জঙ্গলবাড়ি উচ্চ বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে অত্যন্ত আনন্দ উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে শান্তিপুর্ণ ভাবে অনুষ্ঠিত হচ্ছে।‘স্টুডেন্ট কেবিনেট নির্বাচন।
২৫ জানুয়ারি(শনিবার) সকাল ৯টায় জঙ্গলবাড়ি উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছে স্কুল কেবিনেট নির্বাচন। এতে প্রার্থী হয়েছেন ১১জন বিপরীতে ভোট দেবেন ৭৬৩ জন শিক্ষার্থী ভোটার। আনন্দঘণ পরিবেশে নিজেদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে পেরে খুশি শিক্ষার্থীরা। প্রার্থীরাও নিজ নিজ জয় নিয়ে আশাবাদী
নির্বাচন উপলক্ষে সকাল ৮টা থেকে স্কুল ড্রেস পড়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ে প্রবেশ করতে শুরু করে। বিদ্যালয়ের মাঠে লাইনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শান্তিপুর্ণভাবে একে একে ক্লাস রুমে গিয়ে সেখানে বসানো ভোট বক্সে ভোটাধিকার প্রয়োগ করে বেরিয়ে আসছে শিক্ষার্থীরা।
স্কুল কেবিনেট নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ১০ম শ্রেণির ছাত্র বাবুল।নির্বাচন পর্যবেক্ষন ও সহ যোগিতায় ছিলেন ১০ম শ্রেণির ছাত্রী জেরীন,জঙ্গলবাড়ি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জনাব আনোয়ার হোসেন,জঙ্গলবাড়ি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য,জনাব নাজিম উদ্দিন সেন্টু,জঙ্গলবাড়ি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, জনাব আব্দুল কাদির, জঙ্গলবাড়ি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য,জনাব মোঃ কল্লোল শিক্ষক মো.জামাল, শাহনাজ পারভীন (১),লাভলী রাণী পাল,মোঃ আলম,রুমা,মোঃ রাকিব,মো.আহসান উল্লাহ মারুফ, মোঃ সোহেল শাহনাজ পারভীন (২)সহ শিক্ষার্থী গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দুপুর ২ ঘটিকায় ভোট গণনা শেষে প্রধান শিক্ষক জনাব আতাউর রহমান এবং সকল শিক্ষক ও স্কুল ম্যানিজিং কমিটির উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার একে একে বিজয়ী ৩ জন স্টুডেন্ট কেবিনেট প্রতিনিধির নাম ঘোষণা করেন। বিজয়ী প্রার্থীরা হলেন নির্বাচনে প্রথম স্থান অধিকার করেছে বরকত(১০ম), দ্বিতীয় জুনায়েদ (৯ম),তৃতীয় আনোয়ার হোসেন রচি (১০ম) (৭ম নির্বাচিত হয়েছেন।
জঙ্গলবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আতাউর রহমান বলেন কিশোর বয়স থেকে গণতন্ত্রের চর্চা অন্যের মতামতের প্রতি সহিষ্ণুতা এবং শ্রদ্ধা শিক্ষকদের সহায়তা শতভাগ শিক্ষার্থীর ভর্তি ও ঝরে পড়া রোধে সহযোগিতা করা শিখন-শিখানো কার্যক্রমে শিক্ষার্থীদের মাধ্যমে অভিভাবকদের সম্পৃক্ততা, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন কর্মকান্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণ,ক্রীড়া,সংস্কৃতি ও সহ শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করাএ নির্বাচনের মূল লক্ষ্য।শিক্ষা গ্রহণের পাশাপাশি শিশুকাল থেকেই গণতন্ত্রের চর্চা সহনশীলতা ও মূল্যবোধ তৈরির উদ্দেশ্যে এই মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের দিয়ে সরাসরি নির্বাচনের মাধ্যমে ‘স্টুডেন্টস কেবিনেট’গঠন। ভবিষ্যতে তারাই এ দেশ গড়ে তুলবে,পরিচালনা করবে তাই তাদের এখন থেকেই গণতান্ত্রিক মূল্যবোধ,অন্যের মতের প্রতি সহনশীলতার চর্চার প্রয়োজন রয়েছে তিনি আরো বলেন নির্বাচিত ৮ জনের মধ্যে বিধি অনুযায়ী পরিবেশ সংরক্ষণ পুস্তক ও শিখন সামগ্রী,স্বাস্হ্য,ক্রীড়া ও সংস্কৃতি এবং সহপাঠ কার্যক্রম,পানি সম্পদ,বৃক্ষ রোপন ও বাগান তৈরী দিবস ওঅনুষ্ঠান উদযাপন অভ্যর্থনা ও আপ্যায়ন এবং এসব বিভাগ ভাগ করে দেয়া হবে


কোন মন্তব্য নেই