নামোশংকরবাটী ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার বিতরণী
চাঁপাইনবাবগঞ্জ স্টাফ রিপোর্টার নয়ন ঘোষ:
চাঁপাইনবাবগঞ্জের এলাকার নামোশংকরবাটী ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিযোগিতাদের পুরস্কার তুলে দেন।শনিবার সকালে কলেজের অধ্যক্ষ আব্দুল জলিলের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গ্রামীন ট্রাভেলস এর চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক মোঃ মোখলেছুর রহমান, আওয়ামীলীগ নেতা মেসবাহুল হক সাকের জ্যোতি,এতে স্বাগত বক্তব্য রাখেন, কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও ক্রীড়া ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক আব্দুল আওয়াল। সঞ্চালনায় উপস্থিত ছিলেন, প্রভাষক গোলাম ফারুক মিথুন।পুরস্কার বিতরণের পূর্বে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


কোন মন্তব্য নেই