Header Ads

  • সংবাদ শিরোনাম

    নবীনগরে শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজে পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ মাহফিল


    আইকে ইব্রাহীম:

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজে আসন্ন ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) প্রতিষ্ঠান প্রাঙ্গণে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
     অধ্যক্ষ মো. মোস্তাক আহাম্মদ এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো. কামরুল ইসলাম এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন অধ্যাপক সূর্য্য নারায়ণ সাহা, গভর্নিংবডির সদস্য মো. মোহাম্মদ হোসেন, মো. আলমগীর হোসেন, মো. বায়েজিদ আহাম্মদ বাবু, সাইফুল ইসলাম পল্টু, তৌফিকুর রহমান, প্রভাষক মিনহাজ আহাম্মদ, প্রভাষক সোহাগ সরকার, জয় ইসলাম, জান্নাতুল মাওয়া নিহা, ইমরান হোসেন, কামরুল হাসান, লামিয়া ইসলাম ইভা, হামিদা আক্তার, হাবিবুর রহমান প্রমুখ।
    উল্লেখ্য, এ প্রতিষ্ঠান থেকে এ বছর ৩১১ জন শিক্ষার্থী  এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad