Header Ads

  • সংবাদ শিরোনাম

    রাজামেহার হাইস্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান ২০২০


    মামুনুর রশিদ, কুমিল্লা : 

    এসো মিলি প্রাণের টানে ফিরে যাই শৈশবে, মেতে উঠি উৎসবে’ এ শ্লোগানকে সামনে রেখে প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী অনুষ্ঠানে হাজার হাজার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী অংশ নেয়।

    শনিবার সকাল ১০ টায় রাজামেহার স্কুল এন্ড কলেজ মাঠে রাজামেহার উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ফোরামের পুনর্মিলনী অনুষ্ঠান ২০২০ অনুষ্ঠিত হয়।

     বর্ণিল সাজ-সজ্জায় পুনর্মিলনী রুপ নেয় বহুদিনের না দেখা আত্মার মিলন মেলায় রুপে। নানা ব্যাচের পুরোনো বন্ধুদের গাঁয়ে ও মাথায় শোভা পায় নানা স্মৃতিময় কথায় লিখা টি শার্ট ক্যাপ। এর আগে সকাল থেকে বিদ্যালয় মাঠে জড়ো হতে থাকে প্রাক্তন শিক্ষার্থীরা। বহুদিন পর বন্ধুর সঙ্গে দেখা হতেই আবেগঘন আলিঙ্গন, কোথায় ছিলি এত দিন?  কত দিন পর দেখা। এমন নানা প্রশ্নে-আড্ডায় মুখরিত হয়ে ওঠে স্কুল এন্ড কলেজমাঠ। এ যেন স্মৃতির ক্যাম্পাসে মিলনের সুর।
    বাংলাদেশ বেতারের উপস্থাপক সানজিদা মিলার সঞ্চালনায় প্রাক্তন ছাত্রছাত্রী পুনর্মিলনী ফোরামের এই আনন্দ আয়োজনে যোগ দেন মুক্তিযোদ্ধা, প্রতিষ্ঠার পর থেকে বিদায়ী প্রধান শিক্ষকগণ, প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থীসহ সুশিল সমাজের নানা শ্রেণী পেশার মানুষ। এসময় বর্তমান প্রধান শিক্ষক আঃ মোমেন হোসেনসহ বিদায়ী প্রধান শিক্ষকগণ ও অতিথিদের হাতে একে একে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি রাজী মোহাম্মদ ফখরুল।

    দেবিদ্বারে রাজামেহার উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ফোরামের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল বলেন 

    সকলে মিলে আমাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে উদ্ধার করতে হবে এবং সেটাকে ধারণ করতে হবে। অবিরাম সামনের দিকে এগিয়ে চলা যেনো ঠুনকো ভিত্তির উপরে না হয়, সেটা যেনো দৃঢ়তার সাথে ধারণ করার মতো হয়। তবেই বাঙালির নিজস্ব কৃষ্টি, ইতিহাস, ঐতিহ্য আমরা রক্ষা করতে পারবো। আজ আমরা এখানে শেকড়ের টানে একত্রিত হয়েছি, শেকড়ের সন্ধানে না গেলে সামনে এগিয়ে যাওয়া অস্তিত্বহীন হয়ে যায়। আর উর্দু নয়"আসুন বাংলার কথা বলি"বাংলার গান গাই। সৃজনশীলতার প্রতি আমাদের দৃষ্টিপাত খুবই কম। সৃজনশীল জায়গায় সেলফ সেন্সরশীপ তৈরী করে রাখা হয়। দায়সারাভাবে সময়কে অতিক্রম করে যাবার একটা অসুস্থ প্রতিযোগিতায় আমরা আছি। আমরা সৃষ্টি এবং সৃজনশীলতার গুণগত মানের দিকে এগোতে চাইনা, চাই গতানুগতিকভাবে সময় অতিক্রম করতে এবং বাহবা পাওয়ার জন্য সস্তা কাজ করতে। এ জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। 
    এর আগে স্মৃতির ক্যাম্পাসে ফেলে আসা দিনগুলোর পাতা থেকে বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাব এর সহ সম্পাদক মাও. একেএম ফজলুর রহমান মুন্সি, এডিশনাল এসপি মো. মাহফুজুর রহমান ফিরোজ, প্রাক্তন শিক্ষার্থী ড. কামরুল ইসলাম মুন্সি, প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম সরকার, বর্তমান চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম সরকার , মো. আবুল কালাম আজাদ, মো.কামাল হোসেন প্রমুখ । 
    প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী ফোরামের সভাপতি আব্দুল বারী সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবিদ্বারের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী এবিএম গোলাম মোস্তফা, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রোশন আলী মাস্টার, দেবিদ্বার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম ওমানী, দেবিদ্বার থানার ওসি মো. জহিরুল আনোয়ার, জাফরগঞ্জ মির আব্দুল গফুর কলেজের প্রভাষক মো. সাইফুল ইসলাম শামীম প্রমুখ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশবরেণ্য বিভিন্ন শিল্পীরা গান পরিবেশন করেন। 
    প্রসঙ্গত, রাজামেহার উচ্চ বিদ্যালয় দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নে ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হয়।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad