Header Ads

  • সংবাদ শিরোনাম

    বুধবার থেকে শুরু হচ্ছে ইলেকট্রনিক পাসপোর্ট ।


    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

    ৫ থেকে ১০বছর মেয়াদি ই-পাসপোর্ট (ইলেকট্রনিক পাসপোর্ট)কার্যক্রমের উদ্বোধন করা হবে আগামী বুধবার ।
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন করেন।
    সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।তিনি বলেন, প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর প্রাথমিকভাবে রাজধানীর আগারগাঁও,উত্তরা ও যাত্রাবাড়ি থেকে ই -পাসপোর্ট সরবরাহ করা হবে২০২০সালের মধ্যে দেশের সর্বত্র ই-পাসপোর্ট চালু হবে। বাংলাদেশে প্রথম ই-পাসপোর্ট পাবেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী।প্রতিদিন ২৫ হাজার পাসপোর্ট ইস্যু করা যাবে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad