শেখ হাসিনার মমতা বয়স্ক প্রতিবন্ধীদের জন্য নিয়মিত ভাতা
মোঃ জনি হোসেন কিশোরগঞ্জ।
কিশোরগঞ্জের করিমগঞ্জ কাদির জঙ্গল ইউনিয়নে ২০১৯-২০২০ অর্থ বছরে নতুন (বয়স্ক বিধবা ও অসচ্ছল প্রতিবন্ধী ভাতা ভোগীগণের উন্মুক্ত বাছাই কাজ শুরু করা হয়েছে।
আজ(২০ জানুয়ারি)সোমবার সাতারপুর ইউনিয়ন পরিষদের মাঠ প্রাঙ্গনে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অর্থ বছরে নতুন (বয়স্ক বিধবা ও অসচ্ছল প্রতিবন্ধী ভাতা ভোগীগণের উন্মুক্ত বাছাই শুরু করেন করিমগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার শারমিন সুলতানা ও করিমগঞ্জ উপজেলার সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম।
ভাতাভোগী উন্মুক্ত বাছাই কালে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা ভাইস চেয়াম্যান মোঃ হান্নান মোল্লা, করিমগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আছমা আক্তার, কাদিরজঙ্গল ইউনিয়ন সমাজকর্মী মার্জিয়া আক্তার, ইউনিয়ন সমাজকর্মী আবুল বাশার, ইউনিয়ন সমাজকর্মী মোঃ বদিউজ্জামান, অফিস সহকারী আনিছুর রহমান, অফিস সহায়ক শফিকুল ইসলাম।
আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন:কাদিরজঙ্গল ইউনিয়নের আওয়ামীলীগের জাতীয় পার্টীর সহ-সভাপতি জামিল আনসারী, হাত্রাপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আলী আসকর খোকন,কাদিরজঙ্গল ইউনিয়নের যুবলীগের সভাপতি আবুল খায়ের সুমন,কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রবিন মাহমুদ,হাত্রাপাড়া সমাজ কল্যাণ সংঘের সহ-সভাপতি শরীফ মোল্লা,কামরুল ইসলাম, বাছির উদ্দিন প্রমুখ।
সার্বিক সহযোগীতায় ছিলেন: কাদিরজঙ্গল ইউনিয়ন পরিষদের সচিব রজ গোপাল রায়, বর্তমান প্যানেল চেয়াম্যান ছাইদুর রহমান কাদিরজঙ্গল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার আবু সিদ্দিক বাক্কার মহিলা ভাইস চেয়াম্যান রেজিয়া পারভিন,ইউডিসি শাহ আলম,আলী আকবর।আয়োজনেঃ ১নং কাদিরজঙ্গল ইউনিয়ন।
করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব শারমিন সুলতানা বলেন বিধবা ভাতার প্রচলন শেখ হাসিনারই উদ্ভাবন তাই ভাতা প্রত্যাশীদের উন্মুক্ত বাছাইয়ে যে সকল কাগজপত্র দেখাতে বলা হয়েছে তা বৈধ্য ও সঠিক হলে ভাতাভোগী অবশ্যই ভাতা পাবেন এবং এ বিষয়ে কোন লোক যেন কাউকে টাকা না দেয় আর যদি কেহ টাকা দেয় এবং তার প্রমান পাওয়া গেলে ভোক্তা ভোগীর ভাতা বাতিল বলে গন্য হবে বলে বিশেষ সর্তকতা দেন ইউপি সদস্যদের।


কোন মন্তব্য নেই