চাঁপাইনবাবগঞ্জে র্যাব-৫এর অভিযানে ৮৩০পিচ ইয়াবা ট্যাবলেট সহআটক- ১
নিজস্ব প্রতিবেদক,
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে একজনকে আটক করেছে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। সোমবার বিকেলে শিবগঞ্জ পৌর এলাকার চকদৌলতপুর কেন্দ্রীয় করবস্থান এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের কালুপুর গ্রামের ইসাহাক আলীর ছেলে মো. কামাল আলী(২৫)।
র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে কানসাট নিউজ কে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী কমান্ডার কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার এস.এম. জামিল আহমেদ এর নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শিবগঞ্জ পৌর এলাকার চকদৌলতপুর কবরস্থানের উত্তর প্রান্তে একটি আম বাগানে অভিযান চালিয়ে ৮’শ ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কামাল আলীকে হাতেনাতে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১টি মোবাইল সেট, ১টি সীমকার্ড ও ১টি মেমোরী কার্ড উদ্ধার করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


কোন মন্তব্য নেই