বাঘায় অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান।
এ আই রবি, স্টাফ রিপোর্টার:
রাজশাহীর বাঘায় সরকারী সড়ক দখল করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলায় একদিকে যেমন সড়ক সংকচিত হয়ে বাড়ছে যানজট, আরেকদিকে ঘটছে দুর্ঘটনা। এ সকল রাস্তা ঝুঁকিপূর্ণ থাকায় এসব রাস্তাগুলি দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার (২০-০১-২০২০) অভিযান চালিয়ে উপজেলার তুলসীপুর মৌজায় মনিগ্রাম বাজার থেকে তুলসিপুর সড়কের ওভার ব্রিজ পর্যন্ত সরকারি রাস্তার পাশের অবৈধ ৩টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন জানান, সড়কে চলাচলে নিরাপত্তার জন্য সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।


কোন মন্তব্য নেই