আজ বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতীপূজা
সৌমেন মন্ডল,রাজশাহী ব্যুরোঃ
আজ বুধবার সরস্বতী পূজা থাকবে কাল বৃহপ্রতিবার পর্যন্ত।এই বছর শ্রী পঞ্চমী তিথিতে সরস্বতী পূজার দিন নির্বাচনে সমস্যা দেখা দিয়েছে। কারণ দুই দিন ধরে পঞ্চমী থাকছে।
ইংরেজি তারিখ: ২৯ জানুয়ারি ২০২০। সকাল সকাল পৌনে ৯টা থেকে।ইংরেজি তারিখ: ৩০ জানুয়ারি, ২০২০।সকাল ১০টা ৫৫ মিনিট পর্যন্ত।
আজ বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা। হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয় উৎসবে পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন অগণিত ভক্ত এবং শিক্ষার্থীরা।
অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে প্রণতি জানাবেন তারা। সনাতন ধর্মালম্বিদের মতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী।
‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে/বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাংদেহী নমোস্ততে’—সনাতন ধর্মাবলম্বীরা এই মন্ত্র উচ্চারণ করে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য দেবী সরস্বতীর অর্চনা করবেন।
আজ দেশের কোন কোন জাইগাতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হলেও আগামীকাল দেশের প্রায় সকল বিদ্যালয়, কলেজ,মহাবিদ্যালয়ে পালিত হবে সরস্বতী পূজা।


কোন মন্তব্য নেই