Header Ads

  • সংবাদ শিরোনাম

    নাচালে রাস্তার পাশে এক যুবক:৯৯৯-এ কল করে, যুবক উদ্ধার

    চাঁপাইনবাবগঞ্জ স্টাফ রিপোর্টার নয়ন ঘোষ:

    মানুষ মানুষের জন্য তা আরেকবার প্রমানিত হয়ে গেল।২৮ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার হাজিডাঙ্গা এলাকায় রাস্তায় পাশে অচেতন অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখে এলাকার কয়েক যুবক। এলাকার অনেকেই যুবকটিকে পড়ে থাকতে দেখলেও কেউ উদ্ধারের জন্য এগিয়ে আসেনি। এ সময় তারা অচেতন যুবককে নিয়ে হাসপাতালে যায় এবং ৯৯৯ এ সাহায্যের জন্য ফোন দেয়।

    ৯৯৯-এ ফোন দেবার পর নাচোল থানার অফিসার ইনচার্জ ওসি মো. মাহবুবুর রহমানসহ সঙ্গীয় ফোর্স ও নাচোল মানবিক উন্নয়ন সোসাইটি (এনমাস) পরিবারের সদস্যবৃন্দ হাসপাতালে ছুটে আসেন।চিকিৎসার পর জ্ঞান ফিরলে সে জানায় তার বাড়ি জাতাহারা এবং শশুর বাড়ি রাজবাড়ি। নাম-আল বিনিউস হাসদা (২৫)।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad