সাংবাদিক রাহাদ হোসেন এর কবিতা ওরা মানুষ
ওরাও মানুষ
রাহাদ হোসেন
প্রচন্ড শীতের প্রবল বাতাসে
পথের ধারে কাদছে,
মাতৃকোলের ছোট্ট পথ শিশুটি।
একটু শীতের কাপড় জড়িয়ে
বাচার আকুতি,
ছেলে সন্তান থেকে বিতাড়িত
বৃদ্ধ পিতা মাতার।
নাম পরিচয়হীন পথের মানুষগুলো
কাপছে শীতের বস্ত্র পাবার জন্য।
বিধির বিধানে কি
এই ছিল পরিণতি!
লোক দেখানো মানবতার
মূল্য কি ভাই বলতে পারো!
সমাজের ধনীবানরা টাকার পাহাড়ে
আছে যে বড়ই সুখে,
গরীব দুঃখী মানুষের
সাহায্যের টাকা মেরে।
ওরাও যে ভাই মানুষ
একটু সহানুভূতিশীল হন।
সমাপ্ত


কোন মন্তব্য নেই