Header Ads

  • সংবাদ শিরোনাম

    চাঁপাইনবাবগঞ্জের ঝিলিম ইউনিয়নের উপ-নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলেন আশরাফুল হক মতু।


    চাঁপাইনবাবগঞ্জ স্টাফ রিপোর্টার নয়ন ঘোষ তার সহযোগী জাহাঙ্গীর  :
    সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ঝিলিম ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে মো. আশরাফুল হক মতু চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে অনুষ্ঠিত উপ-নির্বাচনে ৫২০৯ ভোট পেয়ে তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকে মো. নুরুল ইসলাম নুরু মিঞা পেয়েছেন ৪৬২৯ ভোট এবং আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাহফুজ আলম বাবলু ২০৬৩ ভোট পেয়েছেন। 
    উল্লেখ্য, সোমবার অনুষ্ঠিত উপ-নির্বাচনে ৩জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ঝিলিম ইউনিয়নের মোট ভোটার ১৭ হাজার ৮'শ ৫২। এর মধ্যে নারী ভোটার ৯ হাজার ৯ এবং পুরুষ ভোটার ৮হাজার ৮'শ ৪৩ জন। মোট ৯টি ভোট কেন্দ্রে ৫৫টি ভোট কক্ষে ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা। সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. তসিকুল ইসলাম তসি উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ইউপি চেয়ারম্যান পদ হতে পদত্যাগ করলে চেয়ারম্যানের পদ শূণ্য ঘোষণা করে নির্বাচন কমিশন। 
    বেসরকারি ফলাফলে নির্বাচিত হওয়ার পর ঝিলিম ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন সমাজসেবক হিসেবে এলাকায় পরিচিত মুখ শিক্ষানুরাগী ব্যক্তিত্ব মো. আশরাফুল হক মতু।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad