Header Ads

  • সংবাদ শিরোনাম

    কানসাটে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২ প্রতিষ্ঠান কে জরিমানা ।


    চাঁপাইনবাবগঞ্জ স্টাফ রিপোর্টার নয়ন ঘোষ:
    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট বাজার ও গোপালনগর মোড় এলাকায় ভোক্তা অধিকারের অভিযানে ২টি প্রতিষ্ঠানকে অর্থদন্ড প্রদান করেছেন ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত।
    সোমবার দুপুরে বানিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে বাজার তদারকি করেন চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মোহাঃ অভিযানে সহযোগিতা করেন, জেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ কোবাদ আলী 
    অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না তৈরি, ফ্রিজের মধ্যে পঁচা খাবার, রান্নাকরা খাবার ঢেকে না রাখা, মিষ্টান্ন তৈরিতে হার্ডজেন ব্যবহার করার অভিযোগে কানসাট গোপালনগর মোড়ে রাঁধুনী প্লাজাকে ৫ হাজার টাকা এবং ধানসিঁড়ি হেটেল কে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad