আজ ১০ জানুয়ারি মহান নেতা বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন ।
বিশেষ প্রতিনিধি - হাজি মাহাবুব
মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১০ জানুয়ারি ১৯৭২ সালে পাকিস্তানের বন্দিদর্শা থেকে মুক্তি পেয়ে , স্বাধীন - সার্বভৌম মুক্তির দেশ বাংলাদেশের মাটিতে পা রাখেন।
২৯০ দিন পাকিস্তানের কারাগারে প্রতিটি মুহূর্তে মৃত্যুর প্রহর গণনার পর মুক্তি পেয়ে লন্ডন - দিল্লী হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকায় পৌঁছান ।
অধীর আগ্রহে অপেক্ষারত বাংলার মুক্তিকামী লাখো লাখো বাংঙ্গালি জনতা আনন্দে আত্নহারা হয়ে পড়েন তাদের প্রিয় নেতাকে ফিরে পেয়ে ।
লাখো বাংঙ্গালির রক্তের বিনিময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে মুক্তি দিতে বাধ্য হয়েছে পাকিস্তান ।
গ্রেফতারের আগে ২৬ মার্চে র প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ কে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষনা দেন। স্বাধীনতা ঘোষণা পর সর্বস্তরের জনগণ ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশ নামক দেশটি বিজয় ছিনিয়ে আনে। বাংলার মুক্তিকামি জনতা মুক্তিযোদ্ধা বিশ্বের দরবারে পরিচিতি লাভ পায় স্বাধীন বাংলাদেশ হিসেবে।
বাঙালিরা যখন স্বাধীনতার জন্য যুদ্ধ করছে , বঙ্গবন্ধু তখন পাকিস্তানের কারাগারে প্রহসনের
বিচারের ফাঁসির আসামি হিসেবে মৃত্যুর প্রহর গুনছিলেন ।
৯ মাসের সশস্ত্র ও রক্তক্ষয়ী সংগ্রামী মুক্তিযোদ্ধে বাংলাদেশ স্বাধীন হলেও প্রকৃতপক্ষে বঙ্গবন্ধুর দেশে ফিরে এসেই তিনি নিজেই স্বাধীনতা ঘোষণা দেন। এই ঘোষনার মধ্যে দিয়েই বাঙালির স্বাধীনতা সংগ্রামের বিজয় পুর্নতা পায় ।
মহান নেতা স্বাধীনতা ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তার স্বদেশ প্রত্যাবর্তন কে , অন্ধকার হতে আলোর পথে যাত্রা, হিসেবে আখ্যায়িত করেন,
বঙ্গবন্ধু মরে নাই তিনি বাংলার ঘড়ে ঘড়ে বেঁচে আছেন । বাংলার এই বীর মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর কে কখনো ভুল বেনা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।



কোন মন্তব্য নেই