Header Ads

  • সংবাদ শিরোনাম

    একুশে সংবাদ পত্রিকার প্রধান সম্পাদক'কে সিলেট বিভাগীয় প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা।


    সাংবাদিক এম.জে.এ মামুন।

    গত ০৬/০১/২০২০ইং সোমবার সিলেট নগরীর কুশিয়ারা আবাসিক হোটেলে জাতীয় দৈনিক একুশে সংবাদ পত্রিকার প্রধান সম্পাদক জনাব শফিকুল ইসলামকে সিলেট ভ্রমন উপলক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় সিলেট বিভাগীয় প্রেসক্লাব।

    শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে জাতীয় দৈনিক একুশে সংবাদ পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি খায়রুল আলম সুমন, যুগ্ম সাধারন সম্পাদক হাকিম ফারুক নোমান আহমদ, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহাদ নীলসহ ক্লাবের সদস্য এবং জাতীয় দৈনিক একুশে সংবাদ পত্রিকার সংবাদকর্মীবৃন্ধ। 

    এসময় জাতীয় দৈনিক একুশে সংবাদ পত্রিকার প্রধান সম্পাদক বলেন, আমি নিজেকে খুব আনন্দিত এবং গর্বিত মনে করছি। কারন ৩৬০ আওলিয়ার পূর্নভুমি সিলেট শহরে এসে আপনাদের ভালবাসায় আমি মুগ্ধ। তিনি আরও বলেন, শাহ্ জালাল (র:) ও শাহ্ পরান (র:) এর সিলেট ভূমি আমার খুবই প্রিয়। আমার জাতীয় দৈনিক একুশে সংবাদ পত্রিকার বিশেষ প্রতিনিধি (বাংলাদেশ) সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি খায়রুল আলম সুমন, মহানগর প্রতিনিধি সিলেট বিভাগীয় প্রেসক্লাব’র যুগ্ম সাধারন সম্পাদক হাকিম ফারুক আহমদ নোমান সহ সিলেটের সকল প্রতিনিধিদের প্রতি আমার একটি অনুরুধ আপনারা সত্যের পক্ষে কলম ধরুন, সমাজের কাছে সঠিক ও বস্তুনিষ্ট সংবাদ তুলে ধরুন। আপনারা সততার সাথে কাজ করলে দেশ, জাতি ও সমাজের অনেক সুফল হবে। 

    উক্ত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পত্রিকার ষ্টাফ রিপোর্টার মোঃ নাসির খাঁন, ক্রাইম রিপোর্টার এস এম রাশেদ ও মাসুম বিল্লাহ সুমন  প্রমুখ।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad