Header Ads

  • সংবাদ শিরোনাম

    গোবিন্দগঞ্জে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।

    গাইবান্ধা প্রতিনিধি ::

    গাইবন্ধার গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব মনোয়ার হোসেন চৌধুরী পৃষ্ট পোশকতায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 

    ২২ জানুয়ারী (বুধবার) উপজেলার ফুলবাড়ী মাঠে উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ প্রকৌশলী আলহাজ্ব মনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান,উপজেলা সমাজ সেবা অফিসার শফিউল ইসলাম মন্ডল জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ভিপি সৈয়দ শরিফুল ইসলাম জর্জ, সাংগঠনিক সম্পাদক আ.র.ম শরিফুল ইসলাম রতন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরে আলম ছিদ্দিক, দপ্তর সম্পাদক ফিরোজ খান নুন ও গোবিন্দগঞ্জ কলেজের সাবেক ভিপি শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেকেন্দার আলী মন্ডল। সাবির্ক সহযোগিতায় ছিলেন আওয়ামী যুবলীগ গাইবান্ধা জেলা শাখার সাবেক সহ সভাপতি আলতামাসুল ইসলাম শিল্পী। 

    উক্ত উনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাষা সৈনিক বীরমুক্তিযোদ্ধা সাবেক যুগ্ন সচিব নুরুল ইসলাম প্রধান। খেলায় রংপুরের পীরগঞ্জ জয় স্পোটিং ক্লাব নীলফামারী সৈয়দপুর ক্রীড়া চক্রকে ০১-০ গোলে পরাজিত করে চাম্পিয়ন হয়।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad