Header Ads

  • সংবাদ শিরোনাম

    নবীনগরে দুই ফার্নিচার দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন




    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ রোডের ঐতিহ্যবাহী ব্যবসায়িক প্রতিষ্ঠান জগৎ বন্ধু ফার্নিচার ও লক্ষী ক্যাবিনেট ফার্ম নামে পাশাপাশি দুইটি ফার্নিচারের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে।


    সোমবার (৬ জানুয়ারি) রাতে লক্ষী ক্যাবিনেট ফার্মের দোকান থেকে এ বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হয়। এসময় বাসা বাড়ি ও বিভিন্ন দোকানে ঘুমিয়ে থাকা লোকজনের মধ্যে আতংক বিরাজ করে। স্থানীয় লোকজন ও পথচারীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে এলেও দোকান দুটির বিভিন্ন যন্ত্রপাতিসহ বিপুল পরিমানের ফার্নিচার পুড়ে গেছে। 


    জগৎ বন্ধু ফার্নিচারের মালিক স্থানীয় দৈনিক মানব কন্ঠের সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ বলেন, আমার কাকা ও আমার দুজনের মিলে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।এ খবর পেয়ে তাৎক্ষণি নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, ওসি রনোজিত রায়, সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু, বাজার কমিটির সেক্রেটারী আশরাফুল আলম জনিসহ অনেকেই ছোটে আসেন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad