দেবিদ্বারে রাস্তার উন্নয়নের কাজ চলছে কচ্ছপ গতিতে।যানজটে জনজীবন সীমাহীন ভোগান্তি।
মোহাম্মদ উল্লাহ্ ভূইয়া(সোহাগ)::
দুঃসহ যানজটে ক্রমেই অবরুদ্ধ হয়ে পড়ছে দেবিদ্বারে প্রায় এক কিলোমিটার রাস্থা। গুরুত্বপূর্ণ স্থান বানিয়াপাড়া হয়ে মহিলা কলেজ পর্যন্ত ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকা মানুষজন সীমাহীন ভোগান্তি পোহাচ্ছেন।কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের প্রধান রাস্তা দেবিদ্বার নিউমার্কেট অনেকদিন ধরে চলছে উন্নয়নের নামে ধারাবাহিক কাজ। ভাঙাচোরা, খানাখন্দকে পুরো রাস্তার একাংশ বেদখল, অর্ধেক রাস্তাজুড়ে থাকছে শত শত গাড়ির এলোপাতাড়ি পার্কিং। মধ্যরাস্তায় বাস-মিনিবাস থামিয়েই চলে যাত্রী উঠানো-নামানো।এই ভালো উদ্যোগকে অতি দ্রুত কাজে সম্পন্ন করবে এই প্রত্যাশা।


কোন মন্তব্য নেই