জনপ্রতিনিধি হয়েও অনিয়মের বিরুদ্বে পদক্ষেপ নিতে পারবো না?
চাঁপাইনবাবগঞ্জ স্টাফ রিপোর্টার নয়ন ঘোষ:
আমি জনগণের ভোটে নির্বাচিত একজন জনপ্রতিনিধি। যদি জনপ্রতিনিধি হয়েও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিতে না পারবো, তাহলে জনগণ কেন আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে? সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব প্রশ্ন রাখেন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. শাহনাজ খাতুন। রবিবার সকালে জেলা শহরের একটি হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ১৪ জানুয়ারী প্রকৃত কৃষকের কাছ থেকে সরাসরি নায্য মূল্যে ধান ক্রয়ের বিভিন্ন অনিয়মের খবর পায়। সেদিন ভোলাহাট উপজেলা খাদ্য গুদামে সরেজমিনে গিয়ে আমি দেখতে পাই, ধান ক্রয় করা হচ্ছে তাতে প্রচুর পরিমানে চিটা ও ধুলা রয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান রাব্বুল হোসেনসহ মো. সামিউল ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমার কথা না শুনে ও চিটা ধান পরীক্ষা না করেই ঘটনাস্থলেই আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তিনি অভিযোগ করেন, চিটা ও ধূলাসহ ধান নেয়ার ভিডিও মুছে না ফেলায় আমাকে গুদামে অবরুদ্ধ করে রাখে ও সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে। লিখিত বক্তব্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুন আরো বলেন, ঘটনার সময়ের সকল সকল ভিডিও ও অডিও কলরেকর্ড আমার কাছে রয়েছে। সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


কোন মন্তব্য নেই