বগুড়া -১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান এর মৃত্যুতে অ্যাড. লায়েব উদ্দীন লাভলুর গভীর শোক প্রকাশ
এ আই রবি, স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভি.পি, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক, কৃষিবিদ ইনষ্টিটিউশনের সাবেক মহাসচিব, বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) থেকে নির্বাচিত সাংসদ কৃষিবিদ আব্দুল মান্নান ভাইয়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বাঘা উপজেলা পরিষদের সম্মানীত চেয়ারম্যান অ্যাড. লায়েব উদ্দিন লাভলু সেই সাথে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি ধৈয্য ধারন করার মনোবল প্রদানে মহান আল্লাহরতাআলার কাছে প্রার্থনা করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।
আব্দুল মান্নানের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন তাঁর ব্যক্তিগত সহকারী মতিউর রহমান মতি। তিনি জানান সকাল ৮:১৫ মিনিটে তাঁর লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়।
উল্লেখ্য গতবৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে হৃদরোগে আক্রান্ত হলে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।


কোন মন্তব্য নেই