Header Ads

  • সংবাদ শিরোনাম

    তাহেরপুর আঞ্চলিক প্রেসক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ ও আলোচনা সভা


    রুস্তম আলী শায়ের, বাগমারা প্রতিনিধিঃ

    রাজশাহীর বাগমারার তাহেরপুর আঞ্চলিক প্রেসক্লাব এবং বাগমারা আঞ্চলিক মাদক ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে শীতার্তত,অসহায় ও দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়েছে।

    শনিবার বিকেলে তাহেরপুর পৌসভার তাহেরপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে ৩শ শীতার্ত,অসহায় ও গরিবদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।

    আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাহেরপুর আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি ও বাগমারা আঞ্চলিক মাদক ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির আহব্বায়ক এস এম সামসুজ্জোহা মামুন।

    শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আবুল কালাম আজাদ মেয়র ও সাধারণ সম্পাদক তাহেরপুর পৌর আওয়ামী লীগ, মোঃ আব্দুস সাত্তার প্রামানিক প্রধান পৃষ্ঠপোষক, আলহাজ্ব আবু বক্কর মৃধা মনসুর সভাপতি তাহেরপুর পৌর আওয়ামী লীগ।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবু তালেব প্রামানিক সভাপতি জাতীয় পার্টি বাগমারা উপজেলা শাখা, আব্দুস সালাম শাহ ব্যবসায়ী তাহেরপুর পৌরসভা, মোহাম্মদ আতাউর রহমান প্রধান শিক্ষক তাহেরপুর উচ্চ বিদ্যালয়, আমজাদ হোসেন মৃধা আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী, এসআই লুৎফর রহমান।

    সেলিম রেজার পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, আশরাফুল ইসলাম, রায়হান ইসলাম রনি, আব্দুর রাজ্জাক প্রামানিক সহ প্রমূখ।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad