দুর্গাপুজো-কালীপুজোর মতো সরস্বতী পুজোতেও এবার প্রতিমার উচ্চতা তাক লাগাচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ স্টাফ রিপোর্টার নয়ন ঘোষ:
নশিপুর ঘোষ পাড়া তে এই বছরে তাদের তৈরি সরস্বতী উঁচু প্রতিমা দেখতে শুধু এই গ্রামের মানুষ নন, ভিড় জমিয়েছেন আশপাশের গ্রামের মানুষেরাও। স্থানীয়দের কথায়, এই গ্রামে সেভাবে অন্য কোনও পুজো আর হয় না। তাই গ্রামের ছোটো থেকে বড়, আট থেকে আশি, সকলেই সরস্বতী পুজোতেই চুটিয়ে আনন্দ করে। দুর্গাপুজোর মতো এখানে সরস্বতীর পূজাতে নশিপুর ঘোষ পাড়া তে সব ছেলে মেয়েরা আনন্দ উৎসবে মেতে উঠেছে ।
সাধারণত বাঙালিরা সারা বছর অপেক্ষা করে থাকে দুর্গাপুজোর জন্য। যদিও তার ব্যতিক্রম আছে। এপ্রসঙ্গে বলা ভালো নশিপুর ঘোষ পাড়া,চাঁপাইনবাবগঞ্জ, বারঘরিয়া তে জাঁকজমক পূজা চলিছে । ঠিক সেরকমই গ্রামে সরস্বতী পুজোর আনন্দটা একদিনের নয়। দু-তিনদিন ধরে চলে উৎসব। প্রতিমা দর্শনের পুজোর এই কয়েকদিন প্যান্ডেলে প্যান্ডেলে উপছে পড়ে ভিড়।
নশিপুর ঘোষ পাড়া তে কই একজন ছেলেরা মেয়েরা প্রতি বছর সরস্বতী পুজো করে আসে।
সরস্বতী পুজো তে সহযোগিতা করেন, সাগর, শান্ত, আকাশ, নয়ন,অমিত,সমর,প্রদীপ, পলাশ,
তমাল, বাপ্পী,আরো অনেকেই উপস্থিত ছিলেন সরস্বতী পুজো পরে ভোক্তদের মাঝে ভোজনের আয়োজন করা হয়।


কোন মন্তব্য নেই