Header Ads

  • সংবাদ শিরোনাম

    রাজশাহীতে পালিত হচ্ছে বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা

    সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরোঃ

    আজ বৃহস্পতিবার সারাদেশের ন্যায় রাজশাহীতে  বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা পালিত হচ্ছে।এদিকে পঞ্চমী তিথি গতকাল বুধবার সকাল থেকে শুরু হওয়ায় দেশের কোনো কোনো স্থানে গতকাল থেকেই সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। আর তিথিগত বাধ্যবাধকতার কারণে আজ বৃহস্পতিবার সকাল দশটার মধ্যেই পূজা শেষ হবে।আজ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সহ বাসা বাড়িতে পালিত হচ্ছে বিদ্যার দেবী সরস্বতীপূজা । হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয় উৎসবে পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন অগণিত ভক্ত। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে প্রণতি জানাবেন তারা। সনাতন ধর্মাবলম্বীদের মতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকেরপ্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী।

    'সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে/বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যংদেহী নমোহস্তুতে' সনাতন ধর্মাবলম্বীরা এই মন্ত্র উচ্চারণ করে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য দেবী সরস্বতীর অর্চনা করবেন।

    রাজশাহী সহ সারাদেশের মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পূজা ছাড়াও অন্য অনুষ্ঠানমালায় আছে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি, আলোকসজ্জা প্রভৃতি। প্রতি বছরের ন্যায় এবারো রাজশাহী কলেজের ঐতিহ্যবাহী হৈমন্তীহিন্দু ছাত্রাবাসে সাড়ম্বরে বিদ্যা ও আরাধনার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর পূজার আয়োজন করা হয়েছে।

    সরস্বতী পূজা সম্পকে রাসিক মেয়র এ এইচ এম খায়রুলজ্জামান লিটন তার বাণীতে বলেন, দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad