Header Ads

  • সংবাদ শিরোনাম

    শিবগঞ্জে চাঁদপুর গ্রামে উদ্ভাবনী সংঘের দৃষ্টিনন্দন সরস্বতী পূজো



    নয়ন ঘোষ, স্টাফ রিপোর্টার:

    চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চাঁদপুর গ্রামে উদ্ভবনী সংঘের আয়োজনে সকলের দৃষ্টি কেড়েছে সরস্বতী পূজো। উদ্ভবনী সংঘ বিগত ২০১৭ সাল থেকেই জাঁকজমক ভাবে প্রতিবছর সরস্বতী পূজা পরম নিষ্ঠার সাথে করে আসছে। দূর্গা পূজার ন্যায়, উদ্ভবনী সংঘ দেড়-দুই মাস আগে থেকে তাদের সকল কার্যক্রম যেমন- প্রতিমা নির্মাণ, মন্ডপ সাজানো, গেট ডেকোরেশন, আলোক সজ্জা শুরু করে দেয়। প্রতিমা ও মন্ডপ দৃষ্টিনন্দন এর পাশাপাশি সকল নিরাপত্তা ও সময় মত (নিঘণ্ট) পূজা অর্চনা দিকে তারা বদ্ধ পরিকর। এক ঝাঁক তরুণের  নিরলস প্রচেষ্টা এবং সভাপতি সুব্রত কুমার ও সকল সদস্যের কঠোর পরিশ্রমের ফল স্বরূপ এমন পূজা মণ্ডপ।

    পরিদর্শন করে সরেজমিনে দেখা যায়, চাঁদপুরের উদ্ভবনী সংঘের আয়োজন সব দিক থেকে এ পূজোর আয়োজন চোখে পড়ার মতো। উদ্ভবনী সংঘ গুটি কয়েক তরুণ ছেলে মিলে যে আয়োজন করেছে সেটা রাজশাহী বিভাগের বড় পরিসরে আয়োজিত  সরস্বতী পূজার মধ্যে অন্যতম।
    নিমন্ত্রিত পত্রের সময় অনুযায়ী সব কার্য সম্পাদন হবে  আর একবার হলেও দেখে যাওয়ার আমন্ত্র জানিয়েছেন কর্তৃপক্ষ।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad